আজ ,

কোম্পানীগঞ্জে পিআইবি’র প্রশিক্ষণ নিলেন ১১ জন সাংবাদিক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ২০, ২০২২, ১০:০৫ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে পিআইবি’র প্রশিক্ষণ নিলেন ১১ জন সাংবাদিক

সাংবাদিকদের নিয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি ও অনুসন্ধানীমূলক রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জৈন্তাপুরে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রশিক্ষণে অংশ নেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ১১ জন সাংবাদিক।

তারা হলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি দৈনিক মানবজমিন প্রতিনিধি শাব্বির আহমদ,সিনিয়র সহ-সভাপতি দৈনিক সবুজ সিলেটের প্রতিনিধি আব্দুল আলীম,সহ-সভাপতি দৈনিক সোনালি সিলেটের প্রতিনিধি মঈন উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক দৈনিক সিলেটের ডাক ও আজকের পত্রিকার প্রতিনিধি আবিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি হাফিজুল হক,অর্থ সম্পাদক সিলেট বানীর প্রতিনিধি সুহেল রানা,অফিস সম্পাদক দৈনিক আলোচিত কন্ঠের প্রতিনিধি আনোয়ার সুমন,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক একাত্তরের কথার প্রতিনিধি আলী হোসেন,পাঠাগার ও প্রকাশনা সম্পাদক দৈনিক শ্যামল সিলেটের প্রতিনিধি আকবর রেদওয়ান মনা, কার্যনির্বাহী সদস্য দৈনিক জালালাবাদ প্রতিনিধি আব্দুল জলিল, কার্যনির্বাহী সদস্য দৈনিক একাত্তরের কথার ফটো সাংবাদিক ফখর উদ্দিন।

শনিবার (২০ আগস্ট) দুপুরে সমাপনী ও সনদপত্র অনুষ্ঠানে সভা প্রধানের দায়িত্ব পালন করেন পিআইবি’র পরিচালক মোহাম্মদ আফরাজুর রহমান, প্রধান অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার ওসি তদন্ত আব্দুর রব এবং জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।এছাড়াও বক্তব্য রাখেন, চার উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

উল্লেখ্য গত বৃহস্পতিবার ১৮ আগস্ট চার উপজেলার ৭০ জন গণমাধ্যমকর্মীর অংশগ্রহণে সাংবাদিকতায় বুনিয়াদি ও অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণে জৈন্তাপুর উপজেলা সদরে অবস্থিত সাইট্রাস গবেষণা কেন্দ্র অডিটরিয়াম ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।