আজ ,

করিম উল্লাহ মার্কেটে আগুন গুজব, এড়িয়ে চলুন ভুয়া খবর

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২৪, ২০২১, ০৪:৪৯ অপরাহ্ণ
করিম উল্লাহ মার্কেটে আগুন গুজব, এড়িয়ে চলুন ভুয়া খবর

সিলেট নগরীর বন্দরবাজারস্থ করিম উল্লাহ মার্কেটে আগুন।

পুড়ে ছাই মোটরসাইকেল। এ রকম গুজব সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, মার্কেটের পার্কিংজোনের একটি সার্কিট ব্রেকার শর্ট সার্কিটে জ্বলে যায়।

এতে কোন ধরণের ক্ষয়ক্ষতি হয় নি।

বিষয়টি নিশ্চিত করেছেন মার্কেটের ব্যবসায়ী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মো. আফজল হোসেন।

 

তিনি বলেন, লাইক আর ভিউ বাড়ানোর জন্য সাংবাদিকতার নামে কেউ কেউ ভুয়া খবর প্রকাশ করে থাকেন, যা মোটেই উচিত নয়।

মার্কেটে অগ্নিকাণ্ডের কোন ঘটনা ঘটে নি। এরকম ভুয়া খবর এড়িয়ে চলার আহবান জানান তিনি।