আজ ,

সিলেটে বাণিজ্যিক ভবনে ভয়াবহ আ গু ন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ২৭, ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ণ
সিলেটে বাণিজ্যিক ভবনে ভয়াবহ আ গু ন

সিলেট নগরীর মিরবক্সটুলায় একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘঠেছে।

এ ঘটনায় কেউ হতাহত না হলেও একটি কম্পিউটারের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) রাত ৯টার দিকে এ ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মীরবক্সটুলার রায়ান্স কম্পিউটার নামে একটি দোকানে আগুন লাগে। মুহুর্তে তিনতলা ভবন ও আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুর্ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় আধঘন্টার প্রচেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এ দুর্ঘটনায় রায়ান্স কম্পিউটার ক্ষতিগ্রস্ত হলেও আশপাশ দোকানগুলোর তেমন কোনো ক্ষতি হয়নি বা কেউ আহতও হননি।

সিলেট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ক্ষয়-ক্ষতির তালিকা করা এখনো সম্ভব হয়নি। সে ব্যাপারে কাজ চলছে।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তিনি বলেন, সর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।