আজ ,

মৌলভীবাজারে সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টা: পলাতক ২ আসামী গ্রেফতার

[ppsp_buttons]
সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ২১, ২০২২, ১১:৪৯ অপরাহ্ণ
মৌলভীবাজারে সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টা: পলাতক ২ আসামী গ্রেফতার

গ্রেফতারকৃত দুইজন আসামী ও ইনসেটে আহত সাংবাদিক আব্দুল বাছিত খান।

মৌলভীবাজারে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে গুরুতর জখম করে হত্যা চেষ্টা মামলার এজাহারভূক্ত ২ পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলেন, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা মৃত সুন্দর মিয়ার ছেলে মোঃ কাউছার মিয়া(২৫) ও একই এলাকার সাজিদ মিয়ার ছেলে মোঃ ফারুক মিয়া(২৮)।

রোববার (২১ আগস্ট) রাতে র‍্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি আফসান আল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‍্যাব-৯’র সূত্র জানায়, গ্রেফতারকৃত দুইজনই উক্ত ঘটনার সাথে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে।

উল্লেখ্য, শনিবার (১৩ আগস্ট) বেলা দেড়টায় কমলগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে মোটারসাইকেল আটকিয়ে দৈনিক খবরপত্র কমলগঞ্জ প্রতিনিধি আব্দুল বাছিত খাঁনকে দা দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করেছিল সন্ত্রাসীরা।