আজ সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মহাখালীতে চলন্ত বাসে আগুন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৫, ১১:৪২ অপরাহ্ণ
মহাখালীতে চলন্ত বাসে আগুন

ঢাকার মহাখালী এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৯টার দিকে বটতলা এলাকায় দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের সামনের সড়কে বাসটিতে আগুন ধরে যায়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত বাসটিতে আগুন জ্বলতে দেখা গেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান বলেন, মহাখালী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সামনে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১