আজ শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জমকালো আয়োজনে পর্দা উঠলো ফিফা বিশ্বকাপ ফুটবলের

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ১২, ২০২৬, ০২:৫৮ অপরাহ্ণ
জমকালো আয়োজনে পর্দা উঠলো ফিফা বিশ্বকাপ ফুটবলের

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর জমকালো উদ্বোধন হলো। উদ্বোধনী অনুষ্ঠানের নির্ধারিত সূচি মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগে। সে হিসেবে অনুষ্ঠান শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। সেই অনুষ্ঠান শুরু হলো ১৪ মিনিট দেরিতে। কিঞ্চিত দেরিতে শুরু হলেও আয়োজনের কোনো কমতি ছিল না।

মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে প্রায় ১৭ মিনিটের জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়েই শুরু হলো ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ বিশ্বকাপের।

অনুষ্ঠানের শুরুটা হয় মেক্সিকান পপ-ব্যান্ড মানাকে দিয়ে। দুর্দান্ত পরিবেশনায় দর্শকদের কাছেও দারুণ সাড়া পায় ১৯৮১ সালে গঠিত হওয়া ব্যান্ডটি।

এরপর মঞ্চে আসেন ভেনেজুয়েলার গায়ক ও গীতিকার ড্যানি ওশান। অবশ্য তিনি হলিউড তারকা জর্জ ক্লুনির ‘ওশান’ নন। ২০০৯ সালে নিজের ইউটিউব চ্যানেল চালুর মাধ্যমে পেশাদার সংগীতজীবন শুরু করেন তিনি। অনেকের কাছে তিনি যেন ভেনেজুয়েলার জাস্টিন বিবার।

ঐতিহ্যবাহী মেক্সিকান পোশাকে সজ্জিত নৃত্যশিল্পীদের সঙ্গে ‘পার্তিদাজো’ গান পরিবেশন করেন ড্যানি ওশান। বিভিন্ন প্রজন্মের দর্শকদের উপভোগ করার মতো সংগীত ও আয়োজনে জমে ওঠে অনুষ্ঠান।

এরপর মঞ্চে আসেন জে বালভিন, যিনি কার্ডি বি–র জনপ্রিয় গান ‘আই লাইক ইট’-এ অংশ নিয়েছিলেন। গানটিতে নাইজেরিয়ার শিল্পী বার্না বয়ও ছিলেন।

এত এত পরিবেশনার পর সবাই অপেক্ষায় ছিলেন, কখন মঞ্চে উঠবেন শাকিরা। অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। কলম্বিয়ান পপ তারকা হাজির হলেন। গাইলেন বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘লেটস গো’। শাকিরার সঙ্গে একই সুরে গলা মেলালো পুরো আজতেকা।

শাকিরার গানের পরই শেষ হলো অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। এবার অপেক্ষাটা মহাযজ্ঞের। ৪৮ দলের লড়াইটা কিছু সময় পর শুরু হয় মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০