সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্টে ২০ বস্তা ভারতীয় জিরারসহ গোয়াইনঘাটের এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত মো. আবুল হােসেন (২৪) উপজেলার বাংলামাটি গ্রামের ফয়েজুল হকের ছেলে।
বুধবার দুপুরে বিষয়টি এসএমপি’র মিডিয়া শাখা থেকে নিশ্চিত করা হয়।
এসএমপি সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে এয়ারপোর্টের কেওয়াছড়া চা বাগান সংলগ্ন ব্রীজের পার্শ্বে পাকা রাস্তার উপর চেকপোষ্ট করাকালে শহরগামী গাড়ী (ঢাকা মেট্রো-ন-২৩-৩৬৯৪) হতে তল্লাশী করে ২০ বস্তায় ৬০০ কেজি ভারতীয় জিরাসহ মো. আবুল হােসেনকে আটক করে পুলিশ।
এ ঘটনার এয়ারপোর্ট থানায় মামলা (নং-১৭) রুজুসহ আটকৃকতকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।