আজ ,

২৩ বছর পর অষ্ট্রেলিয়াকে প্রতিশোধ নিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ণ
২৩ বছর পর অষ্ট্রেলিয়াকে প্রতিশোধ নিল বাংলাদেশ

টানা চার দিনের দুর্দান্ত ক্রিকেটে বাংলাদেশের হাতে ধরা দিল ক্রিকেটের সবচেয়ে বড় জয়ের একটি। ২৩ বছরের মধ‍্যে প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে নেমে সফরকারীরা গড়ল ইতিহাস। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে তারা হারাল অস্ট্রেলিয়াকে।

ডারউইন টেস্টে ৯ উইকেটে জিতেছে নাজমুল হোসেন শান্তর দল। ৫৭ রানের লক্ষ‍্য তারা ছুঁয়ে ফেলেছে ১৪.২ ওভারে।

সব মিলিয়ে টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়।

তানজিদ হাসানের দ্রুত বিদায়ের পর বাকিটা অনায়াসে সারেন মুমিনুল হক ও সাদমান ইসলাম। একটু নড়বড়ে ছিলেন সাদমান। ব‍্যাটের কানায় লেগে দুটি বাউন্ডারি পান তিনি।

শুরু থেকে সাবলীল ছিলেন মুমিনুল। বাউ ওয়েবস্টারের বলে তার বাউন্ডারিতেই আসে টেস্টে বাংলাদেশের ইতিহাসের সেরা জয়।

৩৯ বলে দুই চারে ৩০ রানে অপরাজিত থাকেন মুমিনুল। ৪২ বলে চার চারে ২৫ রান করেন সাদমান। তাদের জুটিতে ৫৩ রান আসে ৭৫ বলে।

 

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১৯৮

বাংলাদেশ ১ম ইনিংস: ৪২৬

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ২৮৪

বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ‍্য ৫৭) ১৪.২ ওভারে ৫৭/১

 

চুম্বক অংশ
১৯২ বলে গ্রিনের সেঞ্চুরি
কঠিন ক‍্যাচ ছাড়লেন তাসকিন
স্টার্কের প্রতিরোধ ভাঙলেন তাসকিন
মিরাজের দারুণ বোলিংয়ে বাংলাদেশের ভালো সেশন
কামিন্সকেও ফেরালেন মিরাজ
প্রথম ঘণ্টায় ২ উইকেট
ওয়েবস্টারকে দ্রুত ফেরালেন মিরাজ
১০৯ বলে গ্রিনের পঞ্চাশ
জুটি ভাঙলেন মিরাজ
গ্রিন-কেয়ারির জুটিতে পঞ্চাশ