আজ ,

১০১ শয্যায় উন্নীত হল সিলেট ও সুনামগঞ্জের ১৮টি স্বাস্থ্য কমপ্লেক্স

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ১৩, ২০২৬, ০৭:৫১ অপরাহ্ণ
১০১ শয্যায় উন্নীত হল সিলেট ও সুনামগঞ্জের ১৮টি স্বাস্থ্য কমপ্লেক্স

অবশেষে বর্তমান সরকারের স্বাস্থ্যখাতের মহা পরিকল্পনার অংশ হিসেবে স্বাস্থ্যসেবাকে জনগণের দৌড়গোড়ায় পৌঁছানো এবং সেবা নিশ্চিত করতে দেশের অন্যান্য জেলার মতো সিলেট জেলার ১০টি  ও সুনামগঞ্জের ৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের সূত্রে জানা গেছে। সরকারের এ ঘোষণায় জেলার সাধারণ মানুষ এটিকে সাধুবাদ জানিয়েছেন।

সিলেটে যেসব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা বাড়ানো হবে, সেগুলো হলো—সিলেট সদর, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ, বিশ্বনাথ, ওসমানীনগর, ফেঞ্চুগঞ্জ, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

সূত্র মতে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরিফ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করা হচ্ছে। উপজেলাগুলো হলো বিশ্বম্ভরপুর, ছাতক, শান্তিগঞ্জ, দিরাই, ধর্মপাশা, দোয়ারাবাজার, জগন্নাথপুর ও তাহিরপুর। ফলে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়বে এবং সাধারণ মানুষ আরও উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।

সংশ্লিষ্টরা বলছেন, শয্যা সংখ্যা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় জনবল, চিকিৎসা সরঞ্জাম ও অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর সেবার পরিধিও বাড়ানো হবে। এতে রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা সহজ হবে এবং জেলা সদর হাসপাতালের ওপর চাপও কমবে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ উপজেলা পর্যায়েই অধিকতর মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন বলে আশা করা হচ্ছে।