আজ ,

স্ত্রীকে নিতে এসে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সংঘর্ষ, মারা গেলেন শ্বাশুড়ি 

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ২৬, ২০২৬, ০৭:৪২ অপরাহ্ণ
স্ত্রীকে নিতে এসে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সংঘর্ষ, মারা গেলেন শ্বাশুড়ি 

জকিগঞ্জে স্ত্রীকে নিতে এসে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (২৬ জুলাই) উপজেলার বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল গ্রামে ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় হাসনা বেগম (৬৫) নিহত হয়েছেন।

নিহত হাসনা বেগম উত্তরকুল গ্রামের মৃত আব্দুল মুমিনের স্ত্রী ও মাওলানা ফুজায়েল আহমদের শ্বাশুড়ি।

নিহতের পরিবারের দাবি, রোববার স্ত্রীকে তার পিত্রালয় থেকে নিতে আসেন মাওলানা ফুজায়েল আহমদ।

এসময় ফুজায়েল আহমদ কয়েকজনকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে আসলে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে হাসনা বেগম গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার সত্যতা স্বীকারস্বীকার করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, নিহতের শরিরে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। ময়নাতদন্তের জন্য লাশটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত অভিযোগ দায়ের করা হয় নি।