আজ ,

সিলেটে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ণ
সিলেটে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

‘অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস–২০১৫ উপলক্ষে বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ৩ ডিসেম্বর দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল নয়টায় কলেজ ক্যাম্পাসে বেলুন উড়ানো এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিবসের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান।

শোভাযাত্রা শেষে কলেজের সভাকক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভাটি পরিচালনা করেন ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের রেজিস্ট্রার ডা. চৌধুরী জাবির হোসেন তানিম।

সভাপতিত্ব করেন- ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মোঃ আবদুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. উমর রাশেদ মুনির, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সালেহ আহমদ শাহীন, ঢাকা মেডিকেল কলেজের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম. এম. জামান, বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের সাধারণ সম্পাদক ডা. এ. কে. আজাদ।