আজ বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট-তামাবিল সড়কে পড়ে আছে মরা গরু: দেখার কি কেউ নেই?

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২১, ০২:৩৮ অপরাহ্ণ
সিলেট-তামাবিল সড়কে পড়ে আছে মরা গরু: দেখার কি কেউ নেই?

জাহিদুল ইসলাম, জৈন্তাপুর থেকে: সিলেট তামাবিল সড়কের পাশে দু’দিন ধরে পড়ে আছে মরা (মৃত) একটি গরু। জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কহাইগড় গ্রামস্থ তামাবিল মহাসড়ক চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয় সম্মুখে পঁচে পড়ে রয়েছে একটি গরু। এতে করে দুর্গন্ধ ছড়াচ্ছে পুরো এলাকাজুড়ে।

তামাবিল মহাসড়কের পাশেই রয়েছে দুটি বিদ্যালয় চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয় ও চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিদিন স্কুলে শতশত ছাত্রছাত্রী যাতায়াত করেন।

দুর্গন্ধে রোগবালাইয়ের কবলে পড়তে পারেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

ভূক্তভোগী স্থানীয় ব্যবসায়ী সাদ্দাম জানান, গত দু’দিন ধরে এভাবে এই মরা গরুটি পরিত্যক্ত অভস্থায় রয়েছে। এখন বিষণ দুর্গন্ধ ছড়াচ্ছে আমাদের ব্যবসা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ফয়জুল হাসান বলেন, বিষয়টি আমি শুনেছি, উপজেলা প্রশাসনকে অবগত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি।

স্থানীয় ইউপি সদস্য ফখরুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি এ কাজটা গরুর ব্যবসায়ী ছাড়া আর কেউ করেনি। আমি উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মডেল থানার দৃষ্টি কামনা করছি। এবিষয়ে আইনি ব্যবস্থাসহ গরুটি এখান থেকে দ্রুত সরানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করছি।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০