আজ রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

হরমুজ প্রণালি আবারও বন্ধ ঘোষণা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ২০, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ
হরমুজ প্রণালি আবারও বন্ধ ঘোষণা

আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান।যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে শনিবার (২০ জুন) হরমুজ প্রণালিতে নৌযান চলাচল ঘোষণা করে ইরান। খবর রয়টার্সের।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ শনিবার জানায়, দেশটির সামরিক কমান্ডের কেন্দ্রীয় সদর দপ্তর খাতাম আল-আনবিয়া এ সিদ্ধান্ত নিয়েছে। তারা বলেছে, এটি ‘প্রথম পদক্ষেপ’ এবং আগ্রাসন অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও ব্যবস্থা নেয়া হতে পারে।

এদিকে ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র একদিন পর দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানায়, মধ্যরাতের পর থেকে শনিবার সকাল পর্যন্ত দক্ষিণ লেবাননের এক ডজনেরও বেশি স্থানে ইসরাইলি বিমান হামলা চালানো হয়। এসব হামলার বেশিরভাগই নাবাতিয়েহ ও এর আশপাশের এলাকায় সংঘটিত হয়। খবর বার্তা সংস্থা এএফপির।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০