আজ মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র, প্রক্টরসহ শতাধিক আহত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৫, ০২:০৫ অপরাহ্ণ
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র, প্রক্টরসহ শতাধিক আহত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৩১ আগস্ট) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন ‘লন্ডনি বিল্ডিং’ এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষের ইটপাটকেল নিক্ষেপ এবং লাঠিসোঁটা নিয়ে হামলার কারণে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সাংঘর্ষিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে গেলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন, প্রক্টর এবং আরও শতাধিক শিক্ষার্থী আহত হন। সংঘর্ষের সময় শিক্ষার্থীদের স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতেও দেখা গেছে।

স্থানীয়দের অভিযোগ, শিক্ষার্থীরা প্রথমে উত্তেজনা সৃষ্টি করে এবং হঠাৎ করে হামলা চালায়। অপরদিকে, শিক্ষার্থীদের দাবি, স্থানীয় কিছু যুবক বিনা উসকানিতে শিক্ষার্থীদের ওপর চড়াও হয়।

ঘটনার সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো তৎপরতা দেখা যায়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এর আগে গতকাল শনিবার (৩০ আগস্ট) রাতেও ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটে। রাতভর চলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। ওই ঘটনায়ও শতাধিক ব্যক্তি আহত হন, যাদের মধ্যে দুইজন শিক্ষকসহ বহু শিক্ষার্থী রয়েছেন।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার এবং পরিস্থিতি শান্ত রাখতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়েছে। তবে এখনো পুরো এলাকা থমথমে পরিস্থিতির মধ্যে রয়েছে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০