সিলেটে ৩৮ থেকে ৩৫ ডিগ্রী সেলসিয়াসের তাপমাত্রার অস্তির করা গরম চলছে টানা ক’দিন থেকে। শনিবার দুপুর ২টার দিকে ৩৫ ডিগ্রীর তাপমাত্রা ছিল।
এদিকে আবহওয়া অধিদপ্তর এর তথ্যমতে এরকম গরম আরও চারদিন থাকতে পারে বলে জানালেও সিলেটসহ কয়েকটি অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলেও আগাম বার্তা দিয়ে রাখা হয়।
অবশেষে ১০টা ৫৮ মিনিটে সিলেটের আকাশজুড়ে নেমে আসে ঝুম বৃষ্টি। বৃষ্টির সাথে মৃদু বাতাস বুলিয়ে দেয় সারাদিনের তীব্র গরমের অস্তরিতা।
শনিবার পূর্বাভাসের তথ্যানুযায়ী রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, একই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
গতকাল (শুক্রবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৯ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ২৬ ডিগ্রি সেলসিয়াস।