৬টাকার মোমবাতি ২০টাকা। ৫০ টাকার প্যাকেট ১০০/১৫০ টাকায় বিক্রি হচ্ছে। মোমবাতি নিয়ে রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়েছে।
শনিবার বিকাল থেকেই নগরের বাসা-বাড়িতে (যাদের আইপিএস, জেনারেটর, চার্জলাইট নেই) মোমবাতিই এখন ভরসা।
মোমবাতির আলোতে চলছে এখন কাজকাম।
ভয়াবহ বন্যা। চারিদিকে পানি আর পানি। কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ঢুকে আজ শনিবার দুপুর সোয়া ১২টা থেকে পুরো সিলেট বিদ্যুৎহীন রয়েছে।
এর আগ থেকে অবশ্য বিদ্যুৎ বিভাগ থেকে এব্যাপারে জানানো হয়েছিল।