আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন-পরিস্থিতি বুঝে আবারও লকডাউন দেওয়া হতে পারে।
আজ সোমবার (০৯ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁও সড়ক ভবনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সেতুমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, মানুষের জীবন ও জীবিকার স্বার্থে সরকার লকডাউন শিথিল করছে তবে পরিস্থিতি বিবেচনায় আবারো কঠোর লকডাউন দেওয়া হবে।