করোনা উপসর্গ নিয়ে সুনামগঞ্জের ছাতকে চাচা-ভাতিজাসহ সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
গত ২৪ ঘন্টায় এই উপজেলায় করোনা পজেটিভ শনাক্ত হয় ১৩ জনের।
গত ৪৮ ঘন্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭০ জনের। এর মধ্যে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ২৯ জনের। দু’দিনে এখানে আক্রান্তের হার ৪২ শতাংশ।
ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে ২দিনে করোনা উপসর্গ নিয়ে নোয়ারাই ইউনিয়নের একই পরিবারের চাচা-ভাতিজাসহ ৪ জন, দোলারবাজার ইউনিয়নে ১ জন, সিংচাপইড় ইউনিয়নে ১ জন ও পৌরসভা এলাকার ১ জন মৃত্যুবরণ করেছেন।