আজ ,

বিয়ানীবাজারে বাড়ছে করোনা রোগী: শনাক্ত আরও ৩২

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ২, ২০২১, ০৬:২৪ অপরাহ্ণ
বিয়ানীবাজারে বাড়ছে করোনা রোগী: শনাক্ত আরও ৩২

সিলেটের বিয়ানীবাজারে মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়তেই আছে।

আজ সোমবার (০২ আগস্ট) এ উপজেলাটিতে নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছেন আরও ৩২ জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০ টা থেকে করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা শুরু হয়। বিকাল ৩টা পর্যন্ত দায়িত্বশীলরা ৭১ জনের নমুনা সংগ্রহ করেন।

এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি নমুনার র‌্যাপিট এন্টিজেন টেস্ট করা হলে ৩২ জনের পজিটিভ শনাক্ত হয়। অবশিষ্ট ৩৯ জনের নমুনা সিলেট পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে ২১ জন এবং রোববার রাতে আরো ৪৭ জন করোনায় আক্রান্ত শনাক্ত হন।

এ দিকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সপ্তাহে তিন দিন করোনা টেস্ট করা হতো। করোনার প্রকোপ দ্রুত বৃদ্ধির সাথে নমুনা দিতে আসা রোগীর সংখ্যা আশংকাজনকভাবে বাড়তে থাকায় এখন থেকে সপ্তাহে ৫দিন নমুনা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। শুধু রোববার ও শুক্রবার ছাড়া সপ্তাহের অন্য ৫দিন নমুনা সংগ্রহ করা হবে। যা আগামীকাল মঙ্গলবার থেকে কার্যকর করা হবে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, করোনার নমুনা টেস্টের জন্য সপ্তাহের যে তিনদিন আমার নমুনা গ্রহণ করছি সেখানে প্রচুর ভীড় থাকে। প্রতিদিন প্রায় একশত জন টেস্টের জন্য নমুনা দিচ্ছেন।