আজ ,

করোনায় আরও ২৩৭ জনের প্রাণহানী: মৃত্যু ছাড়াল ২০ হাজার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ২৮, ২০২১, ০৮:৪১ অপরাহ্ণ
করোনায় আরও ২৩৭ জনের প্রাণহানী: মৃত্যু ছাড়াল ২০ হাজার

করোনায় দেশে আরও ২৩৭ জনের প্রাণহানীর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে।

আজ বুধবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১৬ হাজার ২৩০ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ লাখ ১০ হাজার ৯৮২ জনে।

এদিকে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের ষষ্ঠ দিন আজ। বুধবার রাজধানীর সড়কগুলোতে যানবাহন ও মানুষের চলাচল আরও বেড়েছে। সড়কে যেন জনস্রোত সৃষ্টি হয়েছে। অনেকে ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন। আবার অনেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে ছুটছেন গন্তব্যের দিকে।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ জারি করা হলেও তা পুরোপুরি মানা হচ্ছে না। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ায় রাজধানীর হাসপাতালগুলোয় উপচে পড়া ভিড়।

হাসপাতালগুলোয় ঘণ্টার পর ঘণ্টা লম্বা লাইনে দাঁড়িয়ে অনেকে পরীক্ষা করাতে না-পেরে ফিরে যাচ্ছেন। সব মিলিয়ে করোনা পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে।