একদিনে সিলেটে নতুন করে আরও ৩৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
রবিবার (২৫ জুলাই) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি বক্ষব্যাধি হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন হাসপাতালের এন্টিজেন ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব সুত্র জানায়, রবিবার ওসমানীর ল্যাবে ১৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
সরকারি বক্ষব্যাধি হাসপাতালে ৬৮ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
আর, শহীদ শামসুদ্দিন হাসপাতালের এন্টিজেন ল্যাব ৪৯ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ ল্যাব ইনচার্জ নাজমুল হাসান জানান, শাবির ল্যাবে ৩৭৬ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৪৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
নতুন শনাক্তদের মধ্যে সুনামগঞ্জ জেলার ১ জন, হবিগঞ্জের ১১৩ জন এবং মৌলভীবাজার জেলার ৩৩ জন রয়েছেন।