আজ ,

সিলেটে করোনা আক্রান্ত আরও ২৯৯জন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ২৩, ২০২১, ১০:২৭ অপরাহ্ণ
সিলেটে করোনা আক্রান্ত আরও ২৯৯জন

ঈদের তৃতীয় দিন এবং কঠোরতর লকডাউনের প্রথম দিন (শুক্রবার, ২৩ জুলাই) সিলেটে নতুন করে আরও ২৯৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাব, শহীদ শামসুদ্দিন হাসপাতালের এন্টিজেন ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব সুত্র জানায়, শুক্রবার ওসমানীর ল্যাবে ১৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

আর, শহীদ শামসুদ্দিন হাসপাতালের এন্টিজেন ল্যাবে ২৮ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ ল্যাব ইনচার্জ নাজমুল হাসান জানান, শাবির ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৪ জন, সুনামগঞ্জের ৩৫ জন, হবিগঞ্জের ৪৫ জন এবং মৌলভীবাজার জেলার ৩৪ জন রয়েছেন।