নতুন শতাব্দীর দৈনিক শ্যামল সিলেট’র ২২বছর পুর্তি ও অনলাইন নিউজ পোর্টাল নিউজক্লিকবিডির যাত্রা উপলক্ষে ইফতার ও দোআ মাহফিল সম্পন্ন হয়েছে।সোমবার, ১৮ রমজান নগরীর শিবগঞ্জ সাদীপুরস্থ সোনারগাঁ সেন্টারে ইফতার মাহফিল সুধীজনের মিলনমেলায় পরিণত হয়। এতে রাজনীতিবিদ, আইনজীবী, ব্যবসায়ী, সাংবাদিক ও সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনী পেশার অংশ নেন।

সুধীজনের উপস্থিতিতে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন দৈনিক শ্যামল সিলেট’র সম্পাদকমন্ডলীর সভাপতি ও নিউজক্লিকবিডি.কমের সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান।