আজ বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতে মহানবী সা.কে নিয়ে কটুক্তি: প্রতিবাদে দক্ষিণ সুরমা কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত জুন ১৩, ২০২২, ০৯:১৮ অপরাহ্ণ
ভারতে মহানবী সা.কে নিয়ে কটুক্তি: প্রতিবাদে দক্ষিণ সুরমা কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে নারায়ে তাকবীর, আল্লাহু আকবর ধ্বনিতে প্রকম্পিত হয়েছে দক্ষিণ সুরমা সরকারি কলেজের ক্যাম্পাস।

সোমবার (১৩ জুন) দুপুরে প্রতিবাদে কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

কলেজের ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা চন্ডিপুল পয়েন্ট প্রদক্ষিণ করেন। এসময় সিলেট-ঢাকা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে কলেজের মূল ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

মিছিলে ‘বিশ্ব নবীর অপমান, সইবে নারে মুসলমান’, ‘নূপুর শর্মার বিচার চাই’-সহ শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষাথীরা বলেন, আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে ভারতের বিজেপি নেত্রী যে মন্তব্য করেছেন এটি অত্যন্ত গর্হিত কাজ।

আমরা সাধারণ শিক্ষার্থীরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।। একইসঙ্গে তার বিচারের দাবি করছি। কোনো ধর্মের বিষয়ে এ ধরনের বাড়াবাড়ি কাম্য নয়।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০