বন্যাদুর্গতদের মাঝে নগদ অর্থ তুলে দিচ্ছেন জামিয়া মাদানিয়া আঙ্গুরা
মোহাম্মদপুর এর শায়খুল হাদিস মুফতি মুজিবুর রহমান রহমান।
চলমান বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছে বৃহত্তর সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপিঠ বিয়ানীবাজারের জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর।
ছাত্র-শিক্ষক, আবনা-ফুজালা এবং জামিয়ার তহবিল থেকে বন্যার্তদের জন্য গঠনকৃত ত্রাণ তহবিলের প্রথম কার্যক্রম শুরু হয় রোববার (২৫ জুন)।
প্রথম প্রজেক্টে সিলেট ও সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করা হয়।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল, দলইরগাঁও, মহিষখেড়, কায়েতগাঁও, দরাকুল, রাজাপুর, সুন্দাউরা, পুর্ণাছগাম, কুড়ারপাড়, গৌরিনগর, বর্ণী, ডাকাতিবাড়ি ও টাইয়াপাগলা গ্রামের বন্যাদুর্গতদের মাঝে নগদ অর্থ তুলে দেন জামিয়ার শায়খুল হাদিস মুফতি মুজিবুর রহমান রহমান।
এসময় উপস্থিত ছিলেন-জামিয়ার শিক্ষক মাওলানা মাহফুজ আহমদ বারকোটি, মাওলানা আব্দুল কাদির, মাওলানা জফির উদ্দিন কোম্পানীগঞ্জি, মাওলানা ফরহাদ আহমদ, মাওলানা জামিল আহমদ প্রমুখ।