আজ বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রকৃতির রাজকন্যায় পর্যটকদের আনাগোনায় হাসি ফুটলো যাদের

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৯, ২০২১, ০২:৫০ অপরাহ্ণ

প্রকৃতির রাজকন্যা জাফলংয়ে দ্বার খুলেছে পর্যটনস্পটগুলোর। আগমন শুরু হয়েছে পর্যটকদের। পর্যটকই তাদের একমাত্র উপার্জনের মাধ্যম।

নৌকার মাঝি, ফটোগ্রাফার, নিত্য প্রয়োজনীয় নানান জিনিসের পসরা সাজিয়ে বসা কর্মজীবীদের মুখে এখন হাসি।

প্রথম দিকে পর্যটক সমাগম কিছুটা কম হলেও গত ৩ দিন বেড়েছে পর্যটক দর্শনার্থী আনাগোনা। পর্যটক দর্শনার্থীদের আনাগোনা বেড়ে যাওয়াতে পর্যটক পদভারে মুখর পুরো জাফলং এলাকা। দীর্ঘদিন ঘরবন্ধি থাকা মানুষগুলো প্রকৃতির কাছে এসে যেন সজিবতা ভাসছেন। স্বচ্ছ জলারাশি,নুড়ি পাথরের উপর দিয়ে হেটে চলা,পাহাড় বেয়ে আসা ঝর্নারা পানি,সবুজ অরণ্যের উপার থেকে ভেসে আসা নির্মল বাতাস,পাহাড়,টিলা আর মেঘের কলতান যেন আগন্তকদের বরাবরের মতো ডেকে এনেছে কাছাকাছি।

জাফলং ঘুরতে আসা প্রকৃতিপ্রেমী ঢাকার গেন্ডারিয়ার ছাত্র সাকিব,জেহাদ,তুহিন,মোবারক,অর্নব,সোহেল,মানিকসহ বেশকজন পর্যটকরে সাথে কথা হয়। তারাও প্রকৃতির বিমুগ্ধতায় অনুভুতি জানালেন সৌন্দর্য়ের নীলিমায় মুগ্ধ হয়ে। সরকারের কাছে জাফলংসহ সিলেটের পর্যটন স্পট সমুহে আরও বেশি সরকারি বেসরকারি পর্যটন বান্ধব বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন তারা।

এদিকে জাফলং,বিছনাকান্দি,রাতারগুলে পর্যটকদের এমন উপস্থিতিতে স্বস্থির নিঃশাষ ফেলছেন দীর্ঘদিন থেকে পথে বসা পর্যটন সংশ্রিষ্ট মানুষগুলোর মুখে হাসি ফুটেছে। গতকাল সরজমিনে বল্লাঘাট জিরো পয়েন্টে গেলে দেখা যায় পর্যটকদের কেনা কাটায় সর্বদা ব্যতিব্যস্ত দোকানগুলো আবারো সাজিয়ে রাখা হয়েছে নানা ধরনের কসমেটিক আর ভ্রমন কেন্দ্রিক নানা পন্য সামগ্রীতে। নদীতে সারীবদ্ধ পর্যটকবাহী নৌকা,ট্যুরিষ্ট গাইড আর ক্যামেরাম্যানদের সরব উপস্থিতি। সরকারী তরফে পর্যটন স্পটগুলো খুলে দেয়ায় যেন হাফ ছেড়ে বেচেছেন পর্যটন কেন্দ্রিক ব্যবসায়ী ও জড়িতরা।

কথা হলে জাফলং পর্যটন কেন্দ্র ট্যুরিষ্ট গাইড ও ফটোগ্রাফার সমবায় সমিতি সভাপতি নিলয় পারভেজ সোহেল,জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি হোসেন মিয়া,জাফলং ভিউ রেষ্টুরেন্টের স্বত্যাধিকারী সানি আহমেদ জানান,দীর্ঘ দিন বন্ধ থাকার পর অবশেষে লকডাউন প্রত্যাহার হওয়াতে আমরা এখাতের বিনিয়োগকারী ও জড়িতরা খুশি। আমাদের আয় রোজগারের এই অবলম্বন বন্ধ হয়ে পড়ায় আমরা মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়ে পড়েছিলাম। সবকিছু স্বাভাবিক হওয়াতে অবশেষে আবরো প্রাণচাঞ্চল্যতা ফিরে এসেছে পর্যটন স্পট সমুহে।

জাফলং ট্যুরিষ্ট পুলিশ সাব^ জোনের ইন্সপেক্টর রতন শেখ জানান,সরকার কর্তৃক লকডাউন ও নিষেদাজ্ঞা আরোপিত হওয়ায় আমরা পর্যটন স্পট সমুহে পর্যটক আনাগোনা বন্ধ রেখেছিলাম,আবার সরকারী নির্দেশনায় লকডাউন প্রত্যাহার হওয়াতে আবার পর্যটকরা আসছেন।

আমরাও আগের ন্যায় তাদের সার্বিক নিরাপত্তায় নিয়োজিত আছি। গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান জানান,লকডাউন জনিত নিষেদাজ্ঞার কারণে কিছুরদিন বন্ধ থাকার পর আবারো স্বাভাবিক হয়ে উঠেছে পর্যটন স্পট সমুহ। পর্যটকদের আনাগোনা ও উপস্থিতি বৃদ্ধি পাওয়াতে প্রাণচাঞ্চল্যতা ফিরে পেয়েছে পর্যটন স্পট সমুহে। পর্যটক নিরাপদ আগমণ ও প্রস্থানসহ তাদের সার্বিক নিরাপত্তায় উপজেলা প্রশাসন তরফে সবকটি পর্যটন স্পট সমুহে আমাদের নজরধারী ও উদ্যোগ আগেকার মতো অব্যাহত রয়েছে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০