আজ মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশব্যাপী বিজিবি মোতায়েন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২১, ০২:১১ অপরাহ্ণ
দেশব্যাপী বিজিবি মোতায়েন

ফাইল ছবি

বাঙালি সনাতন ধর্মালম্বীদের প্রধান উৎসব শারদীয় দূর্গাপূজায় শৃঙ্খলতা বজায় রাখতে দেশের ২২ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে বিজিবির পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসনের চাহিদার প্রেক্ষিতে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দুর্গা পূজার নিরাপত্তা রক্ষার্থে দেশব্যাপী বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হচ্ছে। এখন পর্যন্ত কুমিল্লা, ঢাকা বিভাগের নরসিংদী, মুন্সিগঞ্জসহ ২২টি জেলায় প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।

রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে কি-না জানতে চাইলে লে. কর্ণেল ফয়জুর রহমান বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা থাকলে রাজধানীতেও বিজিবি মোতায়েন করা হবে।

সূত্র: বাংলানিউজ২৪

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০