আজ ,

চলমান কঠোর লকডাউন ১০দিন বাড়ানোর প্রস্তাব

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ৩০, ২০২১, ০৪:৩৩ অপরাহ্ণ
চলমান কঠোর লকডাউন ১০দিন বাড়ানোর প্রস্তাব

চলমান কঠোর লকডাউন আরও ১০ দিন বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (৩০ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বিষয়টি জানান।

তিনি বলেন, আমরা আরও ১০ দিন আগেই কেবিনেট মিটিংয়ে বিধি-নিষেধ বাড়ানোর সুপারিশ করেছি। যদিও এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি। যেভাবে সংক্রমণ বাড়ছে, আমরা কীভাবে এই সংক্রমণ সামাল দেবো? রোগীদের কোথায় জায়গা দেবো?

‘সংক্রমণ যদি এভাবে বাড়তে থাকে তাহলে কি পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব? অবস্থা খুবই খারাপ হবে এতে কোনো সন্দেহ নেই। এসব বিবেচনাতেই আমরা বিধি-নিষেধ বাড়ানোর সুপারিশ করেছি। ’

ঈদের সময়ে সামান্য বিরতির পর গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে চলছে লকডাউন, যা চলবে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত।