আজ ,

করোনায় দেশে আরও ২২৮ জনের মৃত্যু: সিলেটে ১১

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ২৫, ২০২১, ০৬:৪২ অপরাহ্ণ
করোনায় দেশে আরও ২২৮ জনের মৃত্যু: সিলেটে ১১

ফাইল ছবি

করোনায় দেশে আরও ২২৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) এরা মারা যান।

আজ রবিবার (২৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞিপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এ নিয়ে করোনায় মারা গেলেন ১৯ হাজার ২৭৪ জন।

২৪ জুলাই সকাল ৮টা থেকে ২৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত ১১ হাজার ২৯১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৬৪ হাজার ৬৩৫ জন।

 

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৮৪ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৯ লাখ ৯৮ হাজার ৯২৩ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩০ দশমিক ০৪ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ৬২ শতাংশ। সুস্থতার হার ৮৫ দশমিক ৭৭ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৬৯ জন, চট্টগ্রাম বিভাগের ৪০ জন, রাজশাহী বিভাগের ২১ জন, খুলনা বিভাগের ৫০ জন, বরিশাল বিভাগের ৬ জন, সিলেট বিভাগের ১১ জন, রংপুর বিভাগের ১৬ জন এবং ময়মনসিংহ বিভাগের ১৫ জন।