আজ ,

করোনা: শাবিতে ১৬৩ জন শনাক্ত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ২, ২০২১, ১১:৫৪ অপরাহ্ণ
করোনা: শাবিতে ১৬৩ জন শনাক্ত

আজ সোমবার (০২ আগস্ট) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষাগারে ১৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ মো. নাজমুল হাসান জানান, সোমবার শাবির ল্যাবে ৩৭৬ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১২ জন, সুনামগঞ্জের ২২ জন, হবিগঞ্জের ১০৩ জন এবং মৌলভীবাজার জেলার ২৬ জন রয়েছেন।