আজ ,

সিলেটে আরও ৪৪৮ জন শনাক্ত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ৮, ২০২১, ১১:৫৭ অপরাহ্ণ
সিলেটে আরও ৪৪৮ জন শনাক্ত

সিলেট বিভাগে রবিবার (০৮ আগস্ট) নতুন করে আরও প্রায় সাড়ে ৪শ’ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।

 

রবিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাব, সরকারি বক্ষব্যাধি হাসপাতালের ল্যাব, শহীদ শামসুদ্দিন হাসপাতালের এন্টিজেন ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৪৪৮ জনের করোনা শনাক্ত হয়।

 

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব সুত্র জানায়, রবিবার ওসমানীর ল্যাবে ২৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

 

সরকারি বক্ষব্যাধি হাসপাতালে ৭৯ জনের নমুনা পরীক্ষায় ৪৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

 

আর, শহীদ শামসুদ্দিন হাসপাতালের এন্টিজেন ল্যাব ১৮ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

 

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ ল্যাব ইনচার্জ নাজমুল হাসান জানান, শাবির ল্যাবে ৪৭০ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

 

নতুন শনাক্তদের মধ্যে সুনামগঞ্জ জেলার ৩৪ জন, হবিগঞ্জ জেলার ৬৪ জন এবং মৌলভীবাজারে রয়েছেন ৬৬ জন ।