আজ ,

করোনায় এতো মৃত্যু দেখেনি সিলেট: ১৭ জনের প্রাণহানী, শনাক্ত ৭২৩

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ২৮, ২০২১, ০২:৫০ অপরাহ্ণ
করোনায় এতো মৃত্যু দেখেনি সিলেট: ১৭ জনের প্রাণহানী, শনাক্ত ৭২৩

ফাইল ছবি

করোনা সিলেটে ভয়াবহ রূপ ধারণ করছে। একদিনে আরও ১৭ মৃত্যু দেখল সিলেটবাসী।

এদিকে ২৪ ঘন্টার ব্যবধানে শনাক্তেও নতুন রেকর্ড ৭৩৬ জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে আজ বুধবার (২৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭ জন।

এটাই সিলেটে করোনায় সর্বোচ্চ মৃত্যু।

মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১৪ জনই সিলেট জেলার। এছাড়া মৌলভীবাজারের ২ জন ও সুনামগঞ্জের ১ জন।

সবমিলিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত মারা গেছেন মোট ৬৫৫ জন।