আজ শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের ট্রফি উন্মোচন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ণ
বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের ট্রফি উন্মোচন

শনিবার সিলেটে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই লড়াইয়ের আগে আজ শুক্রবার মাঠেই উন্মোচিত হলো সিরিজের ট্রফি।

সাধারণত সিলেটে সিরিজের ট্রফি উন্মোচন হতো মাঠের বাইরে বা চা বাগানে। তবে এবার দেখা গেল ভিন্ন চিত্র, সরাসরি মাঠের ভেতরেই দুই দলের অধিনায়ক উন্মোচিত করলেন সিরিজের ট্রফি। এই ট্রফির জন্যই আগামী তিন ম্যাচে লড়াই করবে দুই দল।

এই প্রথম দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস। তাদের বিপক্ষে এর আগে পাঁচ টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ হেরেছে কেবল একটিতেই। শক্তিমত্তায় ডাচরা স্বাভাবিকভাবেই পিছিয়ে।

বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

নেদারল্যান্ডস স্কোয়াড: ম্যাক্স ও’দোদ, বিক্রমজিত সিং, অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রস, সিকান্দার জুলফিকার, সেড্রিক ডি ল্যাং, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভন মিকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গেল, সেবাস্টিয়ান ব্রাট।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০