আজ শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

অসহায় মানুষের ইফতারের জন্য ওজিলের ৮৫ লাখ টাকা দান

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ৩, ২০২০, ০২:১৫ পূর্বাহ্ণ
অসহায় মানুষের ইফতারের জন্য ওজিলের ৮৫ লাখ টাকা দান

খেলাধুলা বার্তা:: পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায়, দরিদ্র মানুষের খাদ্য ও ইফতারের জন্য ৮৫ লাখ টাকা দান করেছেন ফুটবল তারকা ওজিল।

ইংলিশ ক্লাব আর্সেনালের তারকা ফুটবলার তিন দেশকে ১ লাখ ১ হাজার ১ হাজার ডলার দান করেছেন।

বাংলাদেশি মুদ্রায় যেটা ৮৫ লাখ ২৪ হাজার টাকা। মূলত তিন দেশের দরিদ্র ও অসহায় মানুষের খাদ্য ও ইফতারের জন্য এই টাকা দিয়েছেন তিনি। দেশ তিনটি হলো সোমালিয়া, সিরিয়া ও তুরস্ক।

তুরস্কের রেড ক্রিসেন্টের মাধ্যমে এই টাকা দিয়ে তিনটি দেশে খাদ্য ও ইফতার বন্টন করে দেওয়া হবে।

ওজিলের দেওয়া টাকার মাধ্যমে তুরস্কের ১৬ হাজার মানুষের ইফতারের ব্যবস্থা হবে রমজান মাস ব্যাপী। এ ছাড়া তুরস্ক ও সিরিয়ার ২ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হবে। আর সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে ৯০ হাজার ইফতার প্যাকেজ বন্টন করা হবে দরিদ্র ও অসহায় মানুষদের মধ্য।

তুরস্কের রেড ক্রিসেন্টের প্রধান কেরেম কিনিক জার্মান ফুটবলার মেসুত ওজিলকে ধন্যবাদ দিয়ে বলেছেন, ‘পবিত্র রমজান মাস উপলক্ষে দরিদ্র ও অসহায় মুসলমানদের পাশে দাঁড়ানোয় ওজিলকে ধন্যবাদ। তার দেওয়া টাকার মাধ্যমে তুরস্ক, সিরিয়া ও সোমালিয়ায় অতি শিগগিরই আমরা খাদ্য সামগ্রী ও ইফতার বন্টন করতে শুরু করবো।’

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০