আজ ,

বিশ্বকাপের নকআউটে কে কার মুখোমুখি, দেখে নিন সূচি

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ২৮, ২০২৬, ০৪:১১ অপরাহ্ণ
বিশ্বকাপের নকআউটে কে কার মুখোমুখি, দেখে নিন সূচি

১২ গ্রুপের লড়াই শেষে চূড়ান্ত ৩২, বিশ্বকাপ এখন মুখোমুখি লড়াইয়ের মঞ্চে

দল বেড়েছে, বেড়েছে ম্যাচের সংখ্যা, আর স্বাভাবিকভাবেই বেড়েছে গোলের সংখ্যাও! ২০২৬ বিশ্বকাপ শুরুর আগে যে সম্ভাবনার কথা বলা হয়েছিল, সেটিই বাস্তবে রূপ নিয়েছে। গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই ভেঙে গেছে আগের সব আসরের গোলের রেকর্ড। নানা চমক, নাটকীয়তা, অপ্রত্যাশিত ফল আর বড় দলগুলোর দাপটের মধ্য দিয়ে শেষ হয়েছে উত্তর আমেরিকা বিশ্বকাপের প্রথম ধাপ। এখন অপেক্ষা আরও কঠিন পরীক্ষার-নকআউট পর্বের।

এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮ দল অংশ নিয়েছে। ১২টি গ্রুপে ভাগ হয়ে প্রতিটি দল খেলেছে তিনটি করে ম্যাচ। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল এবং তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা আটটি দল জায়গা করে নিয়েছে শেষ বত্রিশে। ফলে আগের ৩২ দলের বিশ্বকাপের তুলনায় এবার নকআউট পর্বে যোগ হয়েছে নতুন একটি ধাপ।

গ্রুপ পর্বের পর এখন শুরু হচ্ছে ‘হারলেই বিদায়, জিতলেই এগিয়ে যাও’ সমীকরণের লড়াই। বাংলাদেশ সময় অনুযায়ী গ্রুপ পর্ব শেষ হওয়ার পরপরই শুরু হচ্ছে রাউন্ড অব থার্টি টু।

এখন থেকে প্রতিটি ম্যাচই হবে বাঁচা-মরার লড়াই। গ্রুপ পর্বে শক্তির পরিচয় দেওয়া দলগুলোকে এবার প্রমাণ করতে হবে, শেষ পর্যন্ত শিরোপার দৌড়ে কারা টিকে থাকতে পারে।

শেষ ৩২ নিশ্চিত করেছে যারা-

গ্রুপ এ: মেক্সিকো, সাউথ আফ্রিকা

গ্রুপ বি: সুইজারল্যান্ড, কানাডা, বসনিয়া ও হার্জেগোভিনা

গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো

গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে

গ্রুপ ই: জার্মানি, আইভরিকোস্ট ও ইকুয়েডর

গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন

গ্রুপ জি: বেলজিয়াম, মিসর

গ্রুপ এইচ: স্পেন, কেপ ভার্দে

গ্রুপ আই: ফ্রান্স, নরওয়ে ও সেনেগাল

গ্রুপ জে: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া

গ্রুপ কে: কলম্বিয়া, পর্তুগাল, ডিআর কঙ্গো

গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা

শেষ বত্রিশের সূচি-

ম্যাচ তারিখ সময়

দক্ষিণ আফ্রিকা – কানাডা (২৮ জুন, দিবাগত রাত ১টা)
ব্রাজিল- জাপান (২৯ জুন, রাত ১১টা)
জার্মানি – প্যারাগুয়ে (২৯ জুন, দিবাগত রাত ২.৩০ মিনিট)
নেদারল্যান্ডস – মরক্কো (৩০ জুন, সকাল ৭টা)
আইভরিকোস্ট – নরওয়ে (৩০ জুন, রাত ১১টা)
ফ্রান্স – সুইডেন (৩০ জুন, দিবাগত রাত ৩টা)
মেক্সিকো-ইকুয়েডর (১ জুলাই, সকাল ৭টা)
ইংল্যান্ড-ডিআর কঙ্গো (১ জুলাই, রাত ১০টা)
বেলজিয়াম- সেনেগাল (১ জুলাই, দিবাগত রাত ২টা)
যুক্তরাষ্ট্র – বসনিয়া (২ জুলাই, সকাল ৬টা)
স্পেন-অস্ট্রিয়া (২ জুলাই, দিবাগত রাত ১টা)
পর্তুগাল-ক্রোয়েশিয়া (৩ জুলাই, ভোর ৫টা)
সুইজারল্যান্ড- আলজেরিয়া (৩ জুলাই, সকাল ৯টা)
অস্ট্রেলিয়া – মিসর (৩ জুলাই, দিবাগত রাত ১২টা)
আর্জেন্টিনা – কেপ ভার্দে (৪ জুলাই, ভোর ৪টা)
কলম্বিয়া-ঘানা (৪ জুলাই, সকাল ৭.৩০)