আজ শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মাধবপুরে জাতীয় বিমা দিবসের র‍্যালি

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ১, ২০২০, ০৩:০০ অপরাহ্ণ
মাধবপুরে জাতীয় বিমা দিবসের র‍্যালি

মাধবপুর প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুরে জাতীয় বিমা দিবসের র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে মাধবপুর প্রশাসনের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার এর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পরে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হন।

উপজেলা সহকারী কমিশনার ভূমি আয়েশা আক্তার এর সভাপতিত্বে ডেল্টা লাইফের প্রধান জামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, মাধবপুর প্রেসক্লাবের সেক্রেটারি সাব্বির হাসান ও সাংবাদিক মোঃ লিটন পাঠান।

স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের উপজেলা প্রধান সেলিম খান, সন্ধানী লাইফ ইনসুরেন্সের প্রধান এম এ মালেক,মেঘনা লাইফ ইনসুরেন্সের প্রধান আব্দুস সাত্তার, ফারইস্ট লাইফ ইনসুরেন্সের বদর উদ্দীন মামুন, রুপালী লাইফ ইনসুরেন্সের অজিত কুমার রায়, সোনালী লাইফ ইনসুরেন্সের কিংকর চন্দ্র বিশ্বাস,সান লাইফ ইনসুরেন্সের শাকিল আহম্মদ,পপুলার লাইফ ইনসুরেন্সের জাহাঙ্গীর আলম,প্রাইম লাইফ ইনসুরেন্সের ফরিদ মিয়া প্রমুখ।
বীমা দিবসে ২৬ লক্ষ ৪২ হাজার টাকার ৬৯টি বিভিন্ন বীমা দাবীর চেক বিতরনের উদ্বোধন করেন আয়েশা আক্তার।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০