আজ বুধবার (২১জুন) সকাল ৮টা থেকে ভোটকেন্দ্র খুলবে এবং ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৯টায় একটি ভোটকেন্দ্র খুলেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে সিসিক’র ৩৭নং ওয়ার্ডের আব্দুল গণি সরকারি প্রাথমিক বিদ্যালয় (টিলাগাও সেন্টার) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে।
সকাল সাড়ে ৯টায় গণমাধ্যম কর্মীদের কাছে এই অভিযোগটি করেন ৩৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী (লাটিম) শায়খুল ইসলাম।