আজ ,

সিসিক নির্বাচনে ৩৮৬ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ১২, ২০২৩, ১২:০১ অপরাহ্ণ
সিসিক নির্বাচনে ৩৮৬ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

নির্বাচন ভবন। ফাইল ছবি

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে আরো ৩১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এরমধ্যে সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে আরো ৫ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন মনোনয়নপত্র কিনেছেন। তবে মেয়র পদে নতুন করে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

বৃহস্পতিবার (১১ মে) সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেল (সিটি নির্বাচন) কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার (১০ মে) ১৬ জন ও বৃহস্পতিবারে (১১ মে) ১৫ জনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এযাবত মেয়র পদে ৫ জনসহ তিনটি পদে মোট ৩৮৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৮১ ও সাধারণ ওয়ার্ডে ৩০০ টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

এরআগে গত মঙ্গলবার (৯ মে) পর্যন্ত ৫ জন মেয়র প্রার্থীসহ মোট ২৭৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মেয়র পদে মনোনয়ন কেনা পাঁচজন হলেন- মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (হাত পাখা), মোহাম্মদ আবদুল হানিফ ওরফে কুটু (স্বতন্ত্র), মোহাম্মদ আব্দুল মান্নান খান (স্বতন্ত্র) ও সামছুন নুর তালুকদার।

সংরক্ষিত (মহিলা কাউন্সিলর)-এর মধ্যে ১নং ওয়ার্ডে ২ জন, ২নং ওয়ার্ডে ৪ জন, ৩নং ওয়ার্ডে ৬ জন, ৪নং ওয়ার্ডে ৮ জন, ৫নং ওয়ার্ডে ৪ জন, ৬নং ওয়ার্ডে ৩ জন, ৭ নং ওয়ার্ডে ২ জন, ৮নং ওয়ার্ডে ৪ জন, ৯নং ওয়ার্ডে ৪ জন, ১০নং ওয়ার্ডে ৮ জন, ১১নং ওয়ার্ডে ৯ জন, ১২নং ওয়ার্ডে ৯ জন, ১৩নং ওয়ার্ডে ১৩ জন ও ১৪নং ওয়ার্ডে ৫ জন কিনেছেন মনোনয়ন ফরম।

আর সাধারণ (পুরুষ কাউন্সিলর)-এর মধ্যে এখন পর্যন্ত ১,৬,৭,১৯,২১,২৫ ও ৩৫ নং ওয়ার্ডে ৪ জন করে, ২,৪,১২,১৪,২০, নং ওয়ার্ডে ২ জন করে,  ৩,১৭,২৩ ও ২৬ নং ওয়ার্ডে ৩ জন করে, ৫, ৯,১০ ও ১১ নং ওয়ার্ডে ৬ জন করে, ৮ নং ওয়ার্ডে ১১ জন, ১৩,১৫,১৮, ৪০ ও ৪১ নং ওয়ার্ডে ৭ জন করে, ১৬ নং ওয়ার্ডে ৫ জন, ২২, ২৭, ২৮, ৩১ ও ৩৯ নং ওয়ার্ডে ৯ জন করে, ২৪, ৩৬ নং ওয়ার্ডে ৮ জন করে, ২৯ নং ওয়াডে ১৫ জন, ৩০ নং ওয়ার্ডে ১৯ জন, ৩২ ও ৩৮ নং ওয়ার্ডে ১০ জন, ৩৩ নং ওয়ার্ডে ১৬, ৩৪ নং ওয়ার্ডে ১৮, ৩৭ নং ওয়ার্ডে ১৪ এবং ৪২ নং ওয়ার্ডে ১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

উল্লেখ্য, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন ইভিএমে হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ জুন।