আজ ,

সিলেটের যে আসনে নিজেকে ভোট দিতে পারলেন না যে দলের প্রার্থী

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ণ
সিলেটের যে আসনে নিজেকে ভোট দিতে পারলেন না যে দলের প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী। কিন্তু নিজ আসনে ভোট না থাকার কারনে এবারের নির্বাচনে তিনি নিজের ভোট নিজেকে দিতে পারলেন না।

নির্বাচনি হলফনামা ও ভোটার তথ্য অনুযায়ী, জাতীয় পার্টির প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরীর ভোট তার বর্তমান ঠিকানা সিলেট সিটি করপোরেশনের মজুমদারি এলাকায়। তার ভোটকেন্দ্র সিলেট-১ আসনের সিলেট সিটি করপোরেশনের আম্বরখানা গালস স্কুল অ্যান্ড কলেজে, ভোটার নং- ৯১০০৩২০০০৭৩৯ এবং ভোটার স্লিপ নং- ১৪৪০।

প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরীকে মোবাইল ফোনে সাংবাদিক পরিচয় দিয়ে ভোট দেয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তিনি সাথে সাথে কলটি কেটে দেন। পরে তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হয় নি।

এদিকে, সিলেট-২ আসনে বাকি প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিএনপির তাহসিনা রুশদীর লুনা বিশ্বনাথ পৌরসভা রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারে, খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাছির আলী পৌর এলাকার আল এমদাদ প্রাথমিক বিদ্যালয় সেন্টারে, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. আমির উদ্দিন পৌর এলাকার ভোগসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারে ও গণফোরামের মুজিবুল হক ওসমানী নগর উপজেলার কুরুয়া বাজার হাইস্কুল সেন্টারে ভোট প্রদান করেন।