আজ ,

শুল্ক ফ্রি গাড়ি, সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০১:৩৬ অপরাহ্ণ
শুল্ক ফ্রি গাড়ি, সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা

বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা বিনা শুল্কে পাওয়া গাড়ি নেবেন না। একইভাবে সরকারিভাবে পাওয়া প্লটও তারা নেবেন না।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদীয় দলের প্রথম সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন।

এর আগে জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরাও শুল্ক ফ্রি গাড়ি ও প্লট না নেওয়ার কথা জানিয়েছিলেন।