ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে ভোট দিয়েছেন মূল প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থী বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাছির আলী। ভোট দিয়ে বিএনপির প্রার্থী জানালেন ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন আর মজলিসের প্রার্থী ভোটারদেরকে হুমকি ধামকি দেয়া হচ্ছে বলে অভিযোগ তুললেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে পৌরসভার রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দুই ছেলেকে নিয়ে ভোট প্রদান করেন বিএনপির তাহসিনা রুশদীর লুনা। তিনি বলেন, ‘দীর্ঘদিন পর ভোট দিতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। তবে স্বামী এম ইলিয়াস আলী বিহীন তিনি ভোট দিয়েছেন এটাই তার বুক ভরা কষ্ট। তিনি আরও বলেন, কেন্দ্র গুলোতে শান্তিপূর্ণ ও স্বাভাবিক ভাবে ভোটগ্রহন চলছে। তবে কিছু কিছু এলাকায় ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন। ভোট গ্রহন শেষ না-হাওয়া পর্যন্ত কোন কিছু বলতে পারছেন না বলে জানান তিনি।
এদিকে সকাল ৯টায় পৌরসভার আল এমদাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিশু কন্যাকে নিয়ে ভোট দিয়ে ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাছির আলী বলেন, ‘বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলায় কিছু কিছু কেন্দ্রতে ভোটারদেরকে হুমকি ধামকি দেয়া হয়েছে। এটা বাংলাদেশের গনতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ক্ষতিকর।
যারা হুমকি ধামকি দিয়েছেন তাদের নাম রিটার্ণিং কর্মকর্তার কাছে দিয়েছেন বলে জানান। এটা তিনি কামনা করেননি জানিয়ে বলেন, সিলেট-২ আসনের জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিয়ে তাকে নির্বাচিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।’
অপরদিকে, সিলেট-২ আসনের কেন্দ্রগুলোতে সকাল থেকে ঢিলেঢালাভাবে চলছে ভোটগ্রহণ শুরু হয়। শুরুতে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়তে থাকে।
উল্লেখ্য, সিলেট-২ আসনের বিএনপি মনোনীত মোছা. তাহসিনা রুশদীর লুনা, খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাসির আলী, জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমীর উদ্দিন এবং গণফোরামের মো.মুজিবুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।