মতি মিয়ার মতি-গতি
একটুও ভালো যাচ্ছে না,
কেনো জানি ঠিক সময়ে
নাস্তা-পানিও খাচ্ছে না!
বউ নেই তার, পরশি সকল
দুষ্টু লোকের যাঁতায়,
এই আশিতেও বিয়ে করার
ভূত চেপেছে মাথায়।
ছেলে-পুলে, নাতি-পুতি
ডজনখানেক আছে,
মতিহারা মতি তবুও
বিয়ের তালে নাচে।
একদিন তার ছেলেরা সব
পাঁজাকোলাে করে,
অন্ধকার এক বদ্ধ ঘরে
আটকে রাখে তারে।
মতি মিয়া বলে শেষে
পেয়ে সবার চাপ,
আর কবো না বিয়ের কথা
মাফ করে দে বাপ।