সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী নির্বাচন করছেন না, এমন গুজব সারাদিন বাতাসের সঙ্গে সিলেটের ভেসে বেড়িয়েছে।
বিএনপি হাই কমান্ডের নির্দেশ আর তাঁর নিজ্বস্ব হিসাব নিকাশে সরে দাঁড়াতে পারেন একটি বিশেষ ঘোষণা দিয়ে। বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ এ ব্যাপারে অনেকটাই নিশ্চিত। কিন্তু দৃশ্যপটে সহসা পরিবর্তন আসতে পারে।
পর্দার অন্তরালে ‘মুভমেন্ট’ কিছুটা হলেও পরিলক্ষিত হচ্ছে।
বিএনপি, জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো জটিল এক সমীকরণকে মিলানোর চেষ্টায় আছেন বলে জানিয়েছে বিএনপিরই একটি সূত্র। সরকার আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি মোটামুটি গ্রহনযোগ্য নির্বাচন করতে চায়।
স্থানীয় নির্বাচন এ সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হোক, এটা নীতিনির্ধারক মহল চায় না। আর এই হিসাবটাই বদলে দিতে পারে অনেক কিছুl নির্বাচন নিরপেক্ষ হলে আরিফুল হক চৌধুরী শেষ পর্যন্ত প্রার্থী হবেন, এমন আভাস পাওয়া গেছে।কিন্তু তিনি দলীয়ভাবে যতটা না চাপের সম্মুখীন, তার চাইতে শঙ্কিত ইভিএম পদ্ধতিতে ভোট ও নির্বাচনী পরিবেশ ঠিক থাকা না থাকা নিয়ে। অন্যদিকে, বিএনপিতে তার প্রতিপক্ষ বলয়ের মিছিল বের করা নিয়ে পুলিশী দমনপীড়নও শুরু হয়েছে।যেটা নির্বাচনী পরিবেশের জন্য ভালভাবে নিচ্ছেন না আরিফ।