আজ ,

নির্বাচন পরিচালনা কমিটির সভা : প্রচার উপ- কমিটির দায়িত্ব বন্টন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ১৪, ২০২৩, ০২:০৮ অপরাহ্ণ
নির্বাচন পরিচালনা কমিটির সভা : প্রচার উপ- কমিটির দায়িত্ব বন্টন

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ গঠিত প্রচার উপ-কমিটির সভা অনুষ্টিত হয়েছে।

 

সভায় প্রচার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে জোনভিত্তিক দায়িত্ব বন্টন করা হয়েছে।

রবিবার(১৪ মে) দুপুরে সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির হল রুমে অনুষ্টিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিলকে মধ্যঞ্চল, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এড. আব্বাছ উদ্দিনকে পুর্বাঞ্চল, মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক সোয়েব আহমদকে পশ্চিমাঞ্চল এবং জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতিকে দক্ষিণাঞ্চলের প্রচার কার্যক্রম তদারকির দায়িত্ব দেয়া হয়।

 

এছাড়াও জেলা আওয়ামী লীগের সদস্য নাজরা চৌধুরীকে সমন্বয়কারীর দায়িত্ব দেয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ,জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও কো- চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী,মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচন পরিচালনা কমিটি সদস্য সচিব অধ্যাপক জাকির হোসেন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ আব্দুর রহমান জামিল, জেলা আওয়ামী লীগের উপ- প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আব্বাছ উদ্দিন, মহানগর আওয়ামী লীগের উপ- প্রচার সম্পাদক সোয়েব আহমদ, প্রচার উপ কমিটির সদস্য নাজরা চৌধুরী।