আজ শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জকিগঞ্জ-কানাইঘাটে নদীভাঙন রোধে প্রয়োজনীয়  ব্যবস্থা নেবো: মাওলানা উবায়দুল্লাহ ফারুক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ণ
জকিগঞ্জ-কানাইঘাটে নদীভাঙন রোধে প্রয়োজনীয়  ব্যবস্থা নেবো: মাওলানা উবায়দুল্লাহ ফারুক

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের জমিয়ত-বিএনপি জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী  মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, নির্বাচিত হলে জকিগঞ্জ-কানাইঘাট এলাকার যোগাযোগ ব্যবস্থাকে ঢালালভাবে সাজানোসহ নদীভাঙন রোধে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করব।

তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে এই আসনের সব গুরুত্বপূর্ণ সড়কের মেরামত, কাঁচা রাস্তা পাকাকরণ এবং সুরমা ও কুশিয়ারা নদীর ভাঙন রোধে প্রয়োজনীয় ব্লক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।

মাওলানা উবায়দুল্লাহ ফারুক আরও বলেন, জকিগঞ্জ-কানাইঘাট একটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকা। এখানকার হাজারো মানুষ বছরের পর বছর নদীভাঙনের শিকার। বহু পরিবার ঘরবাড়ি হারিয়েছে, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অনেক মানুষ জীবনের শেষ সম্বলটুকু হারিয়ে আজ দিশেহারা।

তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “এই জনপদের মানুষ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তাহলে নতুন করে যেন আর কোনো পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে না যায়, সে জন্য আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।”

সোমবার (২ জানুয়ারি) বাদ মাগরিব জকিগঞ্জের বাবুরবাজারে খেজুর গাছ মার্কার মিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পথসভায় সুলতানপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মাসুম আহমদের সভাপতিত্বে অনুষ্টিত পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল বছির, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার সহ বিএনপি ও জমিয়তের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সমর্থকরা।

বক্তারা বলেন, জকিগঞ্জ-কানাইঘাট দীর্ঘদিন ধরে অবহেলিত। এই এলাকার উন্নয়নে একজন সৎ, যোগ্য ও জনদরদি নেতৃত্ব প্রয়োজন। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, মাওলানা উবায়দুল্লাহ ফারুক নির্বাচিত হলে এই জনপদের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার অবসান ঘটবে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০