জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আদর্শে অনুপ্রাণিত হয়ে কানাইঘাটে ২০জন যুবক যোগ দিয়েছেন সংগঠনটিতে।
উপজেলার ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গর্দনা কান্দি গ্রামের ২০ জন যুবক জমিয়তে যোগদান করেন।
শুক্রবার তারা আনুষ্ঠানিকভাবে দলীয় ফরম পূরণ করে যোগ দেন।
এসময় তাদেরকে বরণ করে নেন স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুব জমিয়ত কানাইঘাট উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, মাওলানা আব্দুল মালিক, ছাত্র জমিয়ত ৮নং ঝিংগাবাড়ি ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ মাওলানা আব্দুল করিম, জমিয়ত নেতা মাওলানা উবায়দুল্লাহ, হাফিজ মাওলানা সালিক আহমদ, হাফিজ মাওলানা সালিম আহমদ, হাফিজ মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা মিজান আহমদ, কাওসার আহমদ প্রমুখ।