আজ বুধবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

স্পেনে ৩২ বাংলাদেশি করোনায় আক্রান্ত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২৪, ২০২০, ০৮:৪৮ অপরাহ্ণ
স্পেনে ৩২ বাংলাদেশি করোনায় আক্রান্ত

স্পেন থেকে কবির আল মাহমুদ:: স্পেনে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত রয়েছেন ৩২ বাংলাদেশি।

পৃথিবীর করোনা সংক্রমণের দিক থেকে চতুর্থ অবস্থানে স্পেন। স্পেনে বাংলাদেশি বৈধ এবং অবৈধদের সংখ্যা প্রায় ৩০ হাজার। করোনায় স্পেনে আক্রান্ত হয়েছেন ৩৯,৬৭৩ এবং মারা গেছেন ২,৬৯৬ জন।

এর মধ্যে বাংলাদেশি আক্রান্ত হয়েছেন ৩২ জন বলে জানান বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মুকাসিমুল ইসলাম এ তথ্য জানান। অবৈধভাবে বসবাস করা বাংলাদেশিদের জন্য দূতাবাসের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি প্রদান করলেও তার কোন উত্তর এখনো পায়নি বলে জানায় দূতাবাসের এ কর্মকর্তা।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭