ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নের রাউলী পূর্বপাড়া নিবাসী প্রবীণ মুরব্বি ও শিক্ষাবিদ মাস্টার তাজ উদ্দিন আহমেদ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।
তিনি দীর্ঘদিন হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যায় বিভিন্ন মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ ভোর সাড়ে ৫টার সময় সিলেট নগরীর দরগা গেইটস্থ নুরজাহান হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন।
তিনি ছাতকের মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, বুরাইয়া কামিল মাদ্রাসা ও সিংচাপইড় সিনিয়র আলিম মাদ্রাসায় নিষ্ঠা ও সুনামের সাথে শিক্ষকতা করেছেন।নিজ গ্রামের সামাজিক সংগঠন অগ্রগামী সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা ও লিটল সার্ভ ক্লাবের প্রধান উপদেষ্টা হিশেবে দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালের তার বয়স ৬৫ বছর ছিল। তিনি দুই ছেলে ও এক স্ত্রীসহ, আত্নীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজার সময় আগামীকাল শনিবার বাদ আসর নামাজের পর ( ৫:২০) নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।