আজ শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মধ্যপ্রাচ্যে আগ্রাসী হামলার নিন্দা লন্ডন জমিয়তের

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৩, ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ণ
মধ্যপ্রাচ্যে আগ্রাসী হামলার নিন্দা লন্ডন জমিয়তের

জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ লন্ডন মহানগরীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও তারবিয়াহ মাহফিল গত ৩১ মার্চ মঙ্গলবার বাদ মাগরিব সম্পন্ন হয়েছে।

মর্নিং লেন মসজিদে মহানগর জমিয়তের সভাপতি মাওলানা জসীম উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারী মুফতি বুরহান উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

মাহফিলে শুরুতে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন করেন কারী মুহাম্মদ গোলাম রব।

ঈদ পুনর্মিলনী ও তারবিয়াহ মাহফিলে বক্তারা জমিয়ত কর্মীদের কর্ম ক্ষেত্রে আরো বেশি সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।

মাহফিলে দিকনির্দেশনা মুলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, লন্ডন মহানগর জমিয়তের প্রধান উপদেষ্টা মাওলানা সৈয়দ আশরাফ আলী, ইউকে জমিয়তের সেক্রেটারি মাওলানা মামনুন মুহি উদ্দিন, ইউরোপ জমিয়তের সহ-সভাপতি মাওলানা সৈয়দ মোশাররফ আলী, লন্ডন মহানগর জমিয়তের উপদেষ্টা হাফিজ মাওলানা আব্দুল আউয়াল, লন্ডন মহানগর জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল বাসিত, লন্ডন মহানগর জমিয়তের সহ সম্পাদক হাফিজ মাওলানা নাসির উদ্দিন, হেকনি জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা শফিকুল ইসলাম , নিউহ্যাম জমিয়তের সভাপতি মাওলানা এনাম উদ্দিন, লন্ডন মহানগর জমিয়তের কেশিয়ার আলহাজ্ব শায়েস্তা মিয়া,

মাহফিলে আরো উপস্থিত ছিলেন, মাওলানা মুস্তাফিজুর রহমান, মাওলানা আদনান আহমদ, আলহাজ্ব আব্বাস মিয়া,
আলহাজ্ব আলী হোসাইন, আলহাজ্ব আবদাল মিয়া, আলহাজ্জ আবুল কালাম, আলহাজ্জ ইদ্রিস আলী, মাওলানা ইউসুফ আহমদ, মাওলানা ইলয়াস আহমদ. আব্দুল বাসার, জনাব আব্দুল্লাহ প্রমুখ।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১