আজ বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বিদিশা এরশাদের দুই বছরের কারাদণ্ড

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২০, ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ণ
বিদিশা এরশাদের দুই বছরের কারাদণ্ড

ফ্ল্যাট বুঝিয়ে না দেওয়ার অভিযোগে গুলশান থানায় করা মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান (হিরণ) বলেন, বিদিশা পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি করা নিয়ে প্রতারণার অভিযোগ এনে ২০০৮ সালে গুলশান থানায় এ মামলা করেন মোশাররফ হোসেন সিকদার নামের এক ব্যবসায়ী।

এদিকে বিদিশা সময়ের আলোকে বলেন, এই মামলার ব্যাপারে আগে থেকে কিছুই জানতাম না। আজকেই মাত্র জানলাম। এটি এরশাদ সাহেবের একজন কর্মচারী করেছিল অনেক আগে। জানা তো দূরের কথা, কোনোদিন হাজিরাও পড়েনি।

তিনি আরও বলেন, আমার আইনজীবীর সঙ্গে কথা বলেছি। অবশ্যই আইনি ব্যবস্থা নেব।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০